অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
মোঃ ইজাজ আহামেদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার | আপডেট: ০২:৪৩ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার
অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
মোঃ ইজাজ আহামেদ
অরঙ্গাবাদ, ১১ অক্টোবর ২০২৬: আজ রবিবার অরাঙ্গাবাদ হাই স্কুলে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সুতি চক্রে অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬। শিক্ষার পাশাপাশি শিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা এবং সুস্থ প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে এই উদ্যোগ চালিয়ে যাচ্ছে সমিতি বিগত ৪ বছর ধরে। আগামী প্রজন্মের মেধা বিকাশে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। সারা রাজ্যব্যাপী প্রায় ২ লাখ ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছে বলে জানা গিয়েছে।
এই পরীক্ষাকে ঘিরে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষামহলে উৎসাহের পরিবেশ দেখা যায়
।
