বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬   আশ্বিন ১৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০৮:০২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার


অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা

মোঃ ইজাজ আহামেদ

অরাঙ্গাবাদ:  একান্ত আপন লজে আজ ৩০শে সেপ্টেম্বর ২০২৬, বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি (AMU), মুর্শিদাবাদ সেন্টারে BBA-তে ভর্তি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি ইন্টেলেকচুয়াল মিট-এর আয়োজন হল। উক্ত সভায় উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ড. মাহবুবুর রহমান, বিজনেস ম্যানেজমেন্টের অধ্যাপক ড. আতিফ জিলানী, ডিপার্টমেন্টে অফ ল - এর অধ্যাপক ড. মুহাম্মদ রৌফ, অরাঙ্গাবাদ এঞ্জেলস একাডেমির কর্নধার গুলজার হোসেন, নিমতিতা হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, শিক্ষক তথা কবি মোঃ ইজাজ আহামেদ, শিক্ষক তথা কবি গোলাম কাদের, গ্লোবাল স্টাডি পয়েন্টের কর্ণধার ওবাইদুর রহমান, আল ইকরা একাডেমীর কর্ণধার উমর ফারুক, বাসুদেবপুর পাবলিক স্কুল ও ব্রাইট পাবলিক স্কুলের কর্ণধারগণ, শিক্ষক শাহাদাত হোসেন, শিক্ষক বাদিরুদ্দিন, সাংবাদিক সাহেব আলি, হাবিবুর রহমান প্রমুখ ব্যক্তিগণ।
সরাসরি ভর্তি হওয়া যাবে বিবিএ-তে। ভর্তির জন্য কোনো পরীক্ষা দিতে হবে না। উচ্চমাধ্যমিকে অন্তত ৫০% নম্বর থাকতে হবে। বয়স ১লা জুলাই পর্যন্ত ২৪ বছরের ঊর্ধ্বে নয়। আবেদনের শেষ তারিখ ১০.১০. ২০২৬।
যোগাযোগ নম্বর ৮২৮৭১৯০০৭৩/৭০০১১৮৮০১২
https://www.amucontrollerexams.com