রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি

পুষ্প প্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার | আপডেট: ০৭:২০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি

মালদা, ২৬ সেপ্টেম্বর: মহান শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে মানিকচক এন বি হাই মাদ্রাসা (উঃ মা:)-তে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোমেনুল হোসেন বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরাও শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন ও সমাজসংস্কারে তাঁর অবদান নিয়ে আলোচনা হয়। নারীশিক্ষার প্রসার, বিধবা বিবাহের পক্ষে আন্দোলন, শিক্ষার বিস্তার এবং কুসংস্কারের বিরুদ্ধে তাঁর ভূমিকার কথা তুলে ধরা হয়।

মাদ্রাসার স্টাফ কাউন্সিলের সেক্রেটারি সঞ্জিত কুমার সিনহা বলেন, “বিদ্যাসাগর শুধু একজন মহান শিক্ষাবিদই ছিলেন না, তিনি ছিলেন মানবিক মূল্যবোধ ও সমাজকল্যাণের এক উজ্জ্বল প্রতীক।”

অনুষ্ঠানের সঞ্চালক ও একাডেমিক কাউন্সিলের সদস্য কাদির আব্বাস শিক্ষার্থীদের বিদ্যাসাগরের আদর্শ অনুসরণ করে শিক্ষা, মানবতা, যুক্তিবোধ ও সামাজিক দায়িত্ববোধকে জীবনের অংশ করে নেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীরাও বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখে।

সমগ্র অনুষ্ঠানটি শিক্ষার্থীদের কাছে শিক্ষামূলক ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।