রোববার   ০৩ মে ২০২৬   বৈশাখ ২০ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গণনার আগে এনআইএ তলব

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৩ মে ২০২৬ রোববার | আপডেট: ১০:৪৯ এএম, ৩ মে ২০২৬ রোববার

মালদহের মোথাবাড়ি-কাণ্ডে ভোটগণনার ঠিক আগের দিন তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনআইএ, বাড়ছে রাজনৈতিক চাপানউতোর।

মালদহের মোথাবাড়িতে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ঘিরে বিচারকদের হেনস্থার ঘটনায় তদন্তে নেমে একাধিক তৃণমূল নেতা ও প্রার্থীর এজেন্টকে তলব করল এনআইএ। রবিবার দুপুরের মধ্যে কালিয়াচক থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তলব করা হয়েছে সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমান এবং ব্লক সভাপতি মহম্মদ সরিউলকে। গত মাসে বিচারকদের ঘেরাও ও আটকে রাখার অভিযোগে ইতিমধ্যেই ৫২ জন গ্রেফতার হয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ তদন্তভার নেওয়ার পর এই পদক্ষেপে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।