,‘এআই চিপ’ নিয়ে কটাক্ষ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১২:৫৭ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
আইপিএল ২০২৬-এ দুরন্ত ফর্মে থাকা Vaibhav Sooryavanshi-কে ঘিরে ‘এআই চিপ’ বিতর্কে নতুন মোড়। Rajasthan Royals-এর তরুণ ব্যাটার নিজেই জানালেন, তাঁর ব্যাটে বিশেষ কিছু রয়েছে—তবে তা প্রযুক্তি নয়, “ঈশ্বরের আশীর্বাদ”।
রাজস্থানের প্রকাশিত এক ভিডিওয় বৈভবকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি কি ব্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ ব্যবহার করছেন? জবাবে তিনি রসিকতার সুরে বলেন, ঈশ্বরই নাকি তাঁর ব্যাটে ‘বিশেষ জিনিস’ বসিয়েছেন। এই মন্তব্যে পরোক্ষে কটাক্ষ করা হয়েছে পাকিস্তানের ক্রিকেটার Nauman Niaz-কে।
এর আগে বৈভবের বিধ্বংসী ইনিংস—বিশেষ করে Sunrisers Hyderabad-এর বিরুদ্ধে ৩৬ বলে শতরানের পর নিয়াজ় মন্তব্য করেছিলেন, তাঁর ব্যাট পরীক্ষা করা উচিত, যেন ডোপ টেস্টের মতোই ল্যাবে পাঠানো হয়।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৪০০ রান করেছেন বৈভব। গড় ৪৪.৪৪, স্ট্রাইক রেট ২৩৮.০৯—যার জেরে কমলা টুপির দৌড়েও এগিয়ে রয়েছেন তিনি।
