প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৪০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১২:৪০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
অভিনেত্রী Priyanka Chopra-র পরামর্শেই নাকি বিজেপিতে যোগ দিয়েছেন Raghav Chadha— এমনই দাবি করেছেন Navjot Kaur Sidhu। তাঁর বক্তব্য, আপ-এর সঙ্গে রাঘবের সম্পর্ক খারাপ হওয়ার খবর পেয়ে এবং সম্ভাব্য তদন্তের আশঙ্কায় বোন Parineeti Chopra-র কথা ভেবে প্রিয়ঙ্কা উদ্যোগী হন। বিজেপির অন্দরে নিজের যোগাযোগ কাজে লাগিয়ে রাঘবের জন্য কথাবার্তাও শুরু করেন তিনি। এরপরই রাঘব পদ্মশিবিরে যোগ দেন বলে দাবি। যদিও এই অভিযোগ নিয়ে এখনও প্রিয়ঙ্কা, পরিণীতি বা রাঘব— কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি। বিজেপিতে যোগদানের পর থেকেই রাঘব সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে, এমনকি তাঁর অনুসরণকারীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
