সলমনকে ‘সরি’ ফেরেরা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার | আপডেট: ০৫:৪৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার
আইপিএলে পঞ্জাব কিংসের জয়ের ধারা থামিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস। এই জয়ে নায়ক দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোনোভান ফেরেরা, ২৬ বলে অপরাজিত ৫২ রান করেন। ম্যাচের পরই তিনি বলিউড অভিনেতা সলমন খান-এর কাছে মজার ছলে ক্ষমা চান—“সরি ভাই, আজ নেহি।”
রাজস্থানের সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায়, ২০১৪ সালে সলমনের একটি পুরনো মন্তব্যকে ঘিরেই এই খোঁচা। সে বার পঞ্জাবের হার নিয়ে সলমনের পোস্ট ভাইরাল হয়েছিল। সেটিকেই রেফারেন্স করে জয়ের পর ‘রিপ্লাই’ দেয় রাজস্থান।
২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ৬ ওভারে ৭১ দরকার ছিল রাজস্থানের। ফেরেরার পাশাপাশি শুভম দুবে ১২ বলে ৩১* রান করে ম্যাচ শেষ করেন। এর আগে যশস্বী জয়সওয়াল (৫১) ও বৈভব সূর্যবংশী (৪৩) ইনিংসের ভিত গড়ে দেন।
পঞ্জাবের হয়ে যুজবেন্দ্র চহল ৩ উইকেট নিলেও পেসারদের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয়।
