সোমবার   ২৭ এপ্রিল ২০২৬   বৈশাখ ১৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অজমেরে শাহরুখে ভিড় আতঙ্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার | আপডেট: ০৮:৫৫ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

বলিউড তারকা Shah Rukh Khan-কে ঘিরে একবার চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল রাজস্থানের Ajmer Sharif Dargah-এ। ২০১১ সালে আইপিএল চলাকালীন বিরতিতে দরগায় যান তিনি। সেই সময় ছিল শুক্রবার, জুমার নামাজের সময়—যখন স্বাভাবিকভাবেই কয়েক হাজার ভক্তের সমাগম থাকে।

শাহরুখকে দেখতে হঠাৎ ভিড় কয়েক গুণ বেড়ে যায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, ধাক্কাধাক্কির মধ্যে অভিনেতাকে কোনও রকমে গাড়িতে তুলতে হয়। দায়িত্বে থাকা দেহরক্ষী ইউসুফ ইব্রাহিম জানিয়েছেন, এক সময় নিরাপত্তা রক্ষা করা কঠিন হয়ে পড়ে এবং ভিড় সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।

তবে উত্তেজনাপূর্ণ সেই পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখেছিলেন শাহরুখ। দেহরক্ষীর কথায়, দর্শকদের আবেগ ও ভালবাসা বোঝেন বলেই তিনি সংযম হারাননি।