রোববার   ১৯ এপ্রিল ২০২৬   বৈশাখ ৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রয়াত হলেন কবি ও লেখক ডা. এস. এম. মইনুল হক

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার | আপডেট: ০৭:২৬ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

প্রয়াত হলেন কবি ও লেখক ডা. এস. এম. মইনুল হক
মোঃ ইজাজ আহামেদ

মুর্শিদাবাদ: ১৭ এপ্রিল রাত ১১.৩০ মিনিটে  নিজ বাড়িতে ইহজগতের মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন মুর্শিদাবাদের বিশিষ্ট কবি ও লেখক ডা এস. এম. মইনুল হক। তিনি স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা সহ দিনদর্পন, পুবের কলম, বাংলাদেশের সাময়িকী ইত্যাদি পত্রিকায় গল্প, কবিতা, প্রবন্ধ প্রায় নিয়মিত লিখতেন। খুব ছোট থেকে লেখালেখির জন্য হাতে কলম খাতা তুলে নেন। ২০০৪ সালে কলকাতা বইমেলায় তাঁর বিখ্যাত উপন্যাস "মণিবাগিচা" প্রকাশীত হয়। মুর্শিদাবাদ জেলার ফুলসহরী গ্রামে তাঁর জন্ম। পিতা গোলাম আম্বিয়া ১৯৯৪ সালের ৮ই ডিসেম্বর পরলোক গমন করেন। মাতা নুরজাহান বেবি একজন ধার্মিক ও দানশীলা মহিলা। একমাত্র মেয়ে শবণম সালমা জাহান হক, বড় ছেলে মোমাইজুল হক ও ছোট ছেলে সানিউল হক, স্ত্রী সাবিনা ইয়াসমিন।