মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৭ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ধুলিয়ানের আজিজ শেখ WBCS অফিসার, গর্বিত কাঞ্চনতলা

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৪৮ এএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪৮ এএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

ধুলিয়ানের আজিজ শেখ WBCS অফিসার, গর্বিত কাঞ্চনতলা

নিজস্ব সংবাদদাতা

ধুলিয়ান,

মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে উঠে আসা এক তরুণের সাফল্যে গর্বিত গোটা এলাকা। সাধারণ পরিবারের সন্তান আজিজ শেখ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অফিসার পদে নিযুক্ত হয়েছেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আজিজ শেখ বাগানের একজন সাধারণ বিড়ি ব্যবসায়ী বরকাতের ভাই এবং হরেজ আলির পুত্র। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল তাঁর। কাঞ্চনতলা হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি ধারাবাহিকভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান।

অর্থনৈতিক ও সামাজিক নানা প্রতিকূলতার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে গিয়েছেন অবিচল নিষ্ঠায়। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের ফলেই তিনি এই সাফল্য অর্জন করেছেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।

আজিজ শেখের এই সাফল্যে খুশির হাওয়া বইছে ধুলিয়ান ও কাঞ্চনতলা এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দাদের মতে, তাঁর এই সাফল্য এলাকার তরুণ প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে উঠবে।

এলাকার বিশিষ্টজনেরা আজিজ শেখকে অভিনন্দন জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।