বুধবার   ২৭ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সাগরদিঘী মুর্শিদাবাদ

ছেলেধরা গুজব থেকে বিরত থাকতে সচেতনতা সাগরদিঘী পুলিশের।

আনারুল হক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৬ এএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১১:০৬ এএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার


 মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের বেলেপুকুর এলাকায় ছেলেধরা সংক্রান্ত গুজব রুখতে সচেতনতা প্রচারের আয়োজন করল সাগরদিঘী থানা। গ্রামের সাধারণ মানুষকে সচেতন করতে এই প্রচার চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে গুজব ছড়ানোর ঘটনা সামনে আসছে। সেই কারণে মানুষকে সচেতন করতে এবং অযথা আতঙ্ক ও বিভ্রান্তি এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার ওসি অরিজিৎ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা জানান, কোনও গুজবে কান না দিয়ে আগে বিষয়টি যাচাই করা জরুরি। ওসি অরিজিৎ সরকার বলেন, বর্তমানে বিভিন্ন জায়গায় ছেলেধরা সন্দেহে গুজব ছড়াচ্ছে, যার ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। তিনি সকলকে অনুরোধ করেন, এমন কোনও ঘটনা বা সন্দেহজনক কিছু দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে সরাসরি থানায় যোগাযোগ করতে। পুলিশের এই সচেতনতা কর্মসূচীকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

তারা জানান, গুজবের কারণে অনেক সময় নিরীহ মানুষও সমস্যায় পড়েন।

তাই পুলিশের এই উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।