নারী দিবসে মালদায় কলতান দলের অনুষ্ঠান
পুষ্প প্রভাত ডেস্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪০ এএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৮:৪০ এএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার
আন্তর্জাতিক নারী দিবসে মালদায় ‘কলতান’ মহিলা গানের দলের বর্ণাঢ্য অনুষ্ঠান
আন্তর্জাতিক নারী দিবসে মালদায় ‘কলতান’ মহিলা গানের দলের বর্ণাঢ্য অনুষ্ঠান
এম আনওয়ার উল হক
মালদা, ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মালদায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল মহিলা গানের দল ‘কলতান’। গান, নাচ ও আবৃত্তিতে সাজানো এই অনুষ্ঠানে নারীশক্তির মর্যাদা ও সমাজে নারীর ভূমিকার কথা উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মহিলা থানার ওসি মাননীয়া মৌসুমী রায় মল্লিক, কাউন্সিলর পূজা দাস এবং কাউন্সিলর সুতপা মুখার্জী। অনুষ্ঠানে মৌসুমী রায় মল্লিক একটি আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। কাউন্সিলর পূজা দাস নারী দিবসের তাৎপর্য ও নারীর অধিকার নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমৃতা অধিকারী ও নূপুর মজুমদার।
সঙ্গীত পরিবেশন করেন অপর্ণা মিশ্র, তাইরা ভদ্র ও শ্বেতা সাহা রায়। অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীরা নারী দিবসের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
