বাড়িতেই বর্ষবরণ আয়োজন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০৩:২৬ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার
ভিড় এড়িয়ে অনেকেই এখন বাড়িতেই বর্ষবরণের পার্টির আয়োজন করতে চাইছেন। সে ক্ষেত্রে আগে অতিথির তালিকা তৈরি করে বসার জায়গা ও খাবারের পরিকল্পনা ঠিক করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঘর পরিষ্কার রেখে ভারী আসবাব সরিয়ে বিন ব্যাগ, কার্পেট বা গাছ দিয়ে সাজালে অন্দরসজ্জায় নতুনত্ব আসে। ফেয়ারি লাইট, কাচের বোতলে টুনি আলো বা দেওয়ালে ছবি ব্যবহার করে পরিবেশ আকর্ষণীয় করা যায়। পাশাপাশি সুন্দর ভাবে সাজানো ডাইনিং টেবিল, ক্রকারি সেট ও থিম কেক পার্টির আমেজ বাড়িয়ে তোলে। ছাদ বা বাগানে আয়োজন হলে বারবিকিউয়ের ব্যবস্থাও রাখা যেতে
