ছেলের ঘর দেখালেন পরিণীতি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:২২ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০৩:২২ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার
বলিউড অভিনেত্রী Parineeti Chopra প্রথমবার প্রকাশ্যে আনলেন তাঁর ও স্বামী Raghav Chadha-র সন্তানের নার্সারির অন্দরসজ্জা। সদ্যোজাত পুত্র নীরের জন্য তৈরি এই ঘরেই এখন দিনের বেশির ভাগ সময় কাটান অভিনেত্রী। শান্ত পরিবেশ বজায় রাখতে ঘরে ব্যবহার করা হয়েছে নরম রঙ, স্বচ্ছ পর্দা ও কম আলো। জেন দর্শন থেকে অনুপ্রাণিত মিনিমাল সাজে গুরুত্ব দেওয়া হয়েছে শিশুর ঘুম, আরাম ও নিরাপত্তাকে। বেতের আসবাব, পারসিক ধাঁচের কার্পেট এবং ভিন্টেজ ছবিতে সাজানো হয়েছে পুরো ঘর। পরিবারের কাছে এই নার্সারিই এখন সবচেয়ে শান্তির আশ্রয় বলে জানিয়েছেন পরিণীতি।
