রোববার   ২৬ এপ্রিল ২০২৬   বৈশাখ ১৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ফ্যাশনে ফিরছে দেশি চাল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০৩:১৮ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

শহুরে বাঙালির খাদ্যাভ্যাসে নতুন ট্রেন্ড হিসেবে উঠে আসছে বিভিন্ন দেশি চাল। আগে যেখানে বাসমতিই ছিল ভালো চালের মাপকাঠি, এখন তুলাইপাঞ্জি, কালো নুনিয়া, কনকচূড়, রাধাতিলকের মতো আঞ্চলিক চাল জায়গা করে নিচ্ছে উচ্চবিত্তের রান্নাঘর ও রেস্তরাঁয়। অতিথি আপ্যায়নেও গুরুত্ব পাচ্ছে বিশেষ জাতের ভাত। বুটিক রেস্তরাঁ থেকে অরগ্যানিক স্টোর— সর্বত্র বাড়ছে চাহিদা। এমনকি একসময় নিম্নবিত্তের খাবার হিসেবে পরিচিত খুদও এখন ‘ব্রোকেন রাইস’ নামে পরিবেশিত হচ্ছে অভিজাত খাদ্যতালিকায়। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু খাদ্যরুচির পরিবর্তন নয়, বরং স্থানীয় ঐতিহ্য ও মাটির সঙ্গে নতুন করে সংযোগের প্রবণতা।