মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ইডেনে ভারতের মরণ ম্যাচ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০৩:১৩ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামছে ভারত। সেমিফাইনালে উঠতে জিততেই হবে সূর্যকুমার যাদবের দলকে। ব্যাটিংয়ে সঞ্জু স্যামসনের ফর্ম এবং বোলিংয়ে বরুণ চক্রবর্তীর পারফরম্যান্স নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। প্রথম একাদশে কুলদীপ যাদবকে ফেরানো হবে কি না, তা নিয়েও জল্পনা রয়েছে। অন্যদিকে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ়ও। ইডেনের পিচ ও শিশির বড় ভূমিকা নিতে পারে ম্যাচের ফল নির্ধারণে।