মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পশ্চিম এশিয়ায় তারকারা আটকে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০৩:০৭ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলার পর পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় দুবাই ও আবু ধাবিতে আটকে পড়েছেন একাধিক ভারতীয় তারকা। দুবাইয়ে আটকে অভিনেত্রী সোনাল চৌহান দেশে ফেরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চেয়েছেন। আবু ধাবিতে রয়েছেন ইশা গুপ্ত, যদিও তিনি নিরাপদে থাকার কথা জানিয়েছেন। বিমান চলাচল ব্যাহত হওয়ায় বহু উড়ান বাতিল হয়েছে। একই পরিস্থিতির মুখে পড়েছেন কমল আর খান, বিষ্ণু মানচু ও সঙ্গীত পরিচালক সন্তোষ নারায়ণও। পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের জেরে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের প্রতিনিধিরাও চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।