মার্চে বাণিজ্যিক গ্যাস মহার্ঘ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০৩:০৩ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার
মার্চ মাসের শুরুতেই ফের বাড়ল বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম। ১ মার্চ ২০২৬ থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১৮৭৫ টাকা ৫০ পয়সা, যা আগের তুলনায় ৩১ টাকা বেশি। তবে স্বস্তির বিষয়, ঘরোয়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। টানা কয়েক মাস ধরে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও মুদ্রা বিনিময় হারের প্রভাবে বাণিজ্যিক গ্যাসের দাম ঊর্ধ্বমুখী থাকায় হোটেল-রেস্তরাঁসহ ব্যবসায়িক ক্ষেত্রে খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
