রোববার   ২৬ এপ্রিল ২০২৬   বৈশাখ ১৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রঞ্জি জয়ে উচ্ছ্বসিত কাশ্মীর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০২:৫৩ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

রঞ্জি ট্রফি জয়ের পর উৎসবের আবহ জম্মু ও কাশ্মীর জুড়ে। হুবলিতে ফাইনালে ঐতিহাসিক জয়ের পর শ্রীনগরের লাল চক থেকে জম্মু ও বারামুলা পর্যন্ত রাস্তায় নেমে উদ্‌যাপনে সামিল হন মানুষ। দীর্ঘ অপেক্ষার পর দেশের ঘরোয়া ক্রিকেটে শীর্ষস্থানে উঠে আসায় কাশ্মীরবাসীর মধ্যে দেখা যায় গর্ব ও আত্মবিশ্বাসের নতুন আবেগ। দলের এই সাফল্যকে রাজ্যের মর্যাদা ও পরিচয়ের বড় অর্জন হিসেবেই দেখছেন স্থানীয়রা।