বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিদেশিদের পাশে ভারত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০২:৪৬ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

ভারতে আটকে পড়া বিদেশি নাগরিকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিল কেন্দ্র। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে বহু বিদেশি নাগরিক আপাতত ভারতে আটকে রয়েছেন।

রবিবার বিদেশ মন্ত্রক জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধি-সহ ভারতে থাকার ক্ষেত্রে প্রয়োজনীয় সব রকম সহায়তা দেওয়া হবে। বিদেশিদের নিকটবর্তী এফআরআরও অফিসে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরান, ইজ়রায়েল-সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ আকাশসীমা বন্ধ করায় এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-সহ বহু আন্তর্জাতিক উড়ান সংস্থা পরিষেবা স্থগিত রেখেছে। দুবাই বিমানবন্দরেও পরিষেবা আংশিকভাবে প্রভাবিত হয়েছে বলে খবর।