বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬   বৈশাখ ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সামশেরগঞ্জ থানার উদ্যোগে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ০৫:০২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জঙ্গিপুর জেলা পুলিশ অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবার বিকালে সামশেরগঞ্জ থানায় প্রাঙ্গণে ৩০ জনের হাতে তাদের হারানো মোবাইল ফেরত দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন  ফরাক্কার SDPO শেখ সামসুদ্দিন, আইসি সুব্রত ঘোষ ,সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কেবলমাত্র সামশেরগঞ্জ থানা থেকেই ৩০ জনকে হারানো বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।এদিন দামি স্মার্টফোন হারিয়ে সেই ফোন ফিরে পাওয়াই আনন্দ প্রকাশ করেন মোবাইল প্রাপকরা। খুশি হয়ে পুলিস প্রশাসন কে ধন্যবাদ জানান সাধারণ মানুষ।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল হারালে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি অচেনা লিঙ্ক বা কল থেকে সতর্ক থাকারও আবেদন জানানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন আধিকারিকরা।