পরীক্ষা কেন্দ্রে ছবি বিতর্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ১১:২৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে West Bengal Board of Secondary Education ও West Bengal Council of Higher Secondary Education। মোবাইল-সহ ধরা পড়লে পরীক্ষার্থীদের সমস্ত পরীক্ষা বাতিলের নির্দেশ রয়েছে।
অভিযোগ উঠেছে, এই কড়াকড়ির মাঝেই পর্ষদ ও সংসদ দ্বারা নিযুক্ত পরিদর্শকেরা পরীক্ষা কেন্দ্রে এলে তাঁদের ছবি মোবাইলে তুলে সমাজমাধ্যমে পোস্ট করা হচ্ছে। যদিও পরীক্ষা কেন্দ্রের ভিতরে ফোন ব্যবহার নিষিদ্ধ।
শিক্ষকদের একাংশের প্রশ্ন, নিয়ম ভেঙে পরিদর্শকদের ছবি তোলা ও তা প্রচার করা হলে কেন্দ্রের নিরাপত্তা ও গোপনীয়তা ব্যাহত হতে পারে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে চর্চা শুরু হয়েছে।
