জিয়াগঞ্জে টলি তারকা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:২০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ১১:২০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
অরিজিৎ সিংহ-এর জিয়াগঞ্জের বাড়িতে এ বার অতিথি টলিপাড়ার দুই পরিচিত মুখ। গায়কের বাড়িতে পৌঁছেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সূত্রের খবর, শুক্রবার রাতেই তাঁরা জিয়াগঞ্জে যান। স্বল্প সময়ের জন্যই থাকবেন বলে জানা গিয়েছে।
সপ্তাহখানেক আগেই ওই বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন আমির খান। চার দিন ছিলেন তিনি। পরে জানা যায়, তাঁর প্রযোজনা সংস্থার আসন্ন ছবি ‘এক দিন’-এর গানের রেকর্ডিং উপলক্ষেই সফর। সেই ছবিতে রয়েছেন জুনেইদ খান।
এ বার যিশু ও ইন্দ্রদীপের সফরের উদ্দেশ্য নিয়ে জল্পনা। অরিজিতের আসন্ন কাজ না কি ইন্দ্রদীপের কোনও নতুন প্রকল্প—তা এখনও স্পষ্ট নয়।
