জেল থেকে গ্রামে রাজপাল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:১২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ১১:১২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
৯ কোটি টাকার ঋণ শোধ করতে না পারায় তিহাড় জেলে বন্দি ছিলেন বলিউড অভিনেতা Rajpal Yadav। ভাইঝির বিয়েতে উপস্থিত থাকার জন্য আদালতের কাছে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন তিনি। শর্তসাপেক্ষে সেই আবেদন মঞ্জুর হয়।
মঙ্গলবার Tihar Jail থেকে মুক্তি পেয়ে সরাসরি নিজের গ্রাম শাহজহানপুরে পৌঁছন রাজপাল। সেখানে ভাইঝির মেহেন্দি অনুষ্ঠানে তাঁকে প্রাণখুলে নাচতে দেখা যায়। স্ত্রী-সহ পরিবারের সদস্যদের সঙ্গেও উৎসবে যোগ দেন তিনি। বিয়ের অনুষ্ঠানের সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জেল থেকে বেরিয়েই কারা সংস্কারের দাবি তুলেছেন অভিনেতা। তাঁর বক্তব্য, জেলে আধুনিকীকরণ প্রয়োজন। রেলস্টেশন বা বিমানবন্দরের মতো ধূমপানের জন্য আলাদা ঘর থাকা উচিত। পাশাপাশি, ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মতো ‘লাইফ লাইন’ সুবিধা অন্তত ১০ শতাংশ বন্দিকে দেওয়ার প্রস্তাবও রেখেছেন তিনি।
