শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬   বৈশাখ ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বসফরাসে ৮০ হাজারের ইফতার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০৭:১৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ইস্তাম্বুল–এর বসফরাস প্রণালী তীরে নজিরবিহীন গণ–ইফতার অনুষ্ঠিত হলো, উসকুদার এলাকায় ঐতিহাসিক মেইডেনস টাওয়ার–এর সামনে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ দস্তরখান বিছিয়ে একসঙ্গে ইফতার করলেন প্রায় ৮০ হাজার মানুষ, আয়োজকদের দাবি এটি আধুনিক তুরস্ক–এর ইতিহাসে অন্যতম বৃহৎ ইফতার সমাবেশ, পবিত্র ২৭ রমজান উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি ঘিরে কয়েক ঘণ্টা আগে থেকেই আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, ধনী–গরিব নির্বিশেষে বিপুল মানুষের অংশগ্রহণে প্রণালীর তীরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, তুরস্কে ওসমানি আমল থেকে চলে আসা সাহরির ড্রামার প্রথাও রমজানে এখনো বহাল রয়েছে, পাশাপাশি ইস্তাম্বুলের এসনলার পৌরসভা ‘হ্যালো ইফতার’ হটলাইনের মাধ্যমে অসুস্থ বা কর্মব্যস্ত পরিবারগুলোর বাড়িতে চার পদের গরম খাবার পৌঁছে দিচ্ছে, ঐতিহ্য ও আধুনিক সামাজিক উদ্যোগের সমন্বয়ে তুরস্কে রমজান এখন ধর্মীয় অনুশাসনের পাশাপাশি সামাজিক সংহতিরও প্রতীক হিসেবে দেখা দিচ্ছে, সূত্র আল–জাজিরা ও আনাদোলু।