মিড-ডে মিলে ভোটের ছাপ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:২১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০১:২১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
ভোটের মুখে রাজ্যের সরকারি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে মিড-ডে মিলে ১২টি অতিরিক্ত ডিম অথবা মরসুমি ফল দেওয়ার নির্দেশ জারি করল শিক্ষা দফতরের মিড-ডে মিল বিভাগ। নির্দেশ অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে মোট ১২ দিন এই অতিরিক্ত ডিম বা ফল বিতরণ করতে হবে। প্রতিদিন পড়ুয়া-পিছু অতিরিক্ত বরাদ্দ ধরা হয়েছে ৮ টাকা। প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৮১ লক্ষ ১৯ হাজার ৪১৫ জন পড়ুয়া এই সুবিধার আওতায় আসবে বলে জানানো হয়েছে। সরকারের দাবি, পড়ুয়াদের পুষ্টির ঘাটতি মেটাতেই এই বিশেষ উদ্যোগ।
তবে বিজ্ঞপ্তি ঘিরে উঠেছে প্রশ্ন। শিক্ষকদের একাংশের বক্তব্য, সামনে নির্বাচন থাকায় হঠাৎ করেই পুষ্টির বিষয়টি গুরুত্ব পাচ্ছে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তাঁদের প্রশ্ন, বছরে মাত্র ১২ দিন অতিরিক্ত ডিম বা ফল দিয়ে কি দীর্ঘমেয়াদি পুষ্টির ঘাটতি পূরণ সম্ভব? পাশাপাশি, এই অতিরিক্ত বরাদ্দ ও বাস্তবায়ন প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও কার্যকর হবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।
উল্লেখ্য, রাজ্যে মিড-ডে মিল প্রকল্প দীর্ঘদিন ধরেই স্কুলপড়ুয়াদের পুষ্টি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। তবে ভোটের প্রাক্কালে অতিরিক্ত সুবিধা ঘোষণায় রাজনৈতিক মহলে জল্পনা আরও
