সাগরদিঘী মুর্শিদাবাদ
গণডেপুটেশনের পর স্থানীয়দের কাজে না নেওয়ার অভিযোগে তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ মিছিল তৃণমূলের।
আনারুল হক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০২:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
সাগরদিঘী তাপ বিদ্যুৎ কেন্দ্রে অর্থাৎ WBPDCL-এর এক নম্বর গেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা, জঙ্গিপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নূরে মেহেবুব আলম এর নেতৃত্বে।
এর আগেও ৩০শে জানুয়ারি একটি গণডেপুটেশন দেওয়া হয়েছিল সাগরদিঘী তাপ বিদ্যুৎ কেন্দ্রে।
মোম তালিকা জমা না নেওয়া এবং স্থানীয় পরিযায়ী শ্রমিক দের কাজ না দেওয়ার অভিযোগে বহু মানুষ জন নিয়ে নূরে মেহেবুব আলম মনিগ্রাম PWD রাস্তা দিয়ে বিশাল লম্বা মিছিল করে তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটের সামনেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে, তাদের দাবি তারা একাধিক দফা দাবি নিয়ে গণডেপুটেশন দিয়েছিল বিগত দিনে, কিন্তু তাদের বক্তব্য এখনো পর্যন্ত তাদের সেই দাবি দাবা মেনে নেওয়া হয়নি, তাদের অভিযোগ বহিরাগত দের অর্থের বিনিময়ে কাজ দেওয়া হলেও লোকাল মানুষের কাজের ব্যাবস্তা করা হচ্ছে না, এখানকার ভূমিপুত্র রা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজে গিয়ে মার খেয়ে ঘুরে আসছে, কিন্তু এখানে বহিরাগতরাই ভোগ করছে, সুতরাং লোকাল মানুষের কাজের ব্যাস্তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন ও অনোসন আন্দোলনে নামবো এমনটাই অভিযোগ করলেন তারা।
