বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬   আষাঢ় ৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অনুষ্ঠিত হল "নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান-২০২৫"

নিজস্ব প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৬:৪৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

অনুষ্ঠিত হল "নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান-২০২৫"

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬, অরঙ্গাবাদ : আজ রবিবার সকাল ১০টায় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি (ABPTA), মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সুতী চক্রের  উদ‌্যোগে  অরঙ্গাবাদ বয়েজ প্রাথমিক বিদ্যালয়ে "নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান-২০২৫" অনুষ্ঠিত হল। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত  চারটি শ্রেণির ৪৯জন কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক ও কেন্দ্রীয় একাডেমিক সাবকমিটির আহ্বায়ক মাহামুদাল হাসান। অনুষ্ঠানে প্রারম্ভে বক্তব‌্য পেশ করেন সমিতির চক্র সম্পাদক সুদেব হালদার। এরপর প্রধান অতিথির ভাষন দেন সমিতির মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চক্র সভাপতি সামিউল সেখ, ডিএনসি কলেজের বাংলা বিভাগের স্যাক্ট টিচার একলাচ মন্ডল, বিশিষ্ট শিক্ষক ও কবি মোঃ ইজাজ আহমেদ, শিক্ষক আবদুস শুকুর, শিক্ষক মাজহারুল ইসলাম ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণ।