HS 26
বামনগোলায় তৃণমূলের হেল্পলাইন গাড়ি পরিষেবা
দেবাশীষ পাল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৯:১৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
বামনগোলা, মালদা:
রাত পোহালেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিল বামনগোলা তৃণমূল কংগ্রেস। ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে এবং ব্লক তৃণমূলের সহযোগিতায় চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বর ও ইমারজেন্সি গাড়ির পরিষেবা।
এলাকায় চারটি পরীক্ষাকেন্দ্র— নালাগোলা হাই স্কুল, মহেশপুর হাই স্কুল, বামনগোলা হাই স্কুল ও পাকুয়াহাট হাই স্কুল। প্রতিটি কেন্দ্রের বাইরে পরীক্ষার নিয়ম মেনে জলছত্র ও হেল্পডেস্কের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে রাখা হয়েছে ইমারজেন্সি গাড়ি।
ব্লক যুব তৃণমূল সভাপতি সুজয় সাহা বলেন, “হেল্পলাইনে ফোন করলেই দ্রুত পৌঁছে যাবে গাড়ি। পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হতে দেব না।”
এদিন উপস্থিত ছিলেন টোটন দাস, দিজবড় জয়ধর-সহ ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।
