শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬   বৈশাখ ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পরকীয়ার জেরে স্ত্রী খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৪:৩৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

পরকীয়ার জেরে স্ত্রী খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর

উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া এলাকায় স্ত্রীকে গলা টিপে খুন করার অভিযোগে গ্রেপ্তার হল স্বামী। মৃতার নাম রুবিয়া সুলতানা। অভিযুক্ত স্বামী রায়হান মোল্লা খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। সোমবার রাতে সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, ঝগড়ার সময় স্ত্রীকে গলা টিপে খুন করে রায়হান। পরে মৃতার পরিবারকে খবর দিয়ে সে সোজা হাড়োয়া থানায় যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।