সাগরদিঘী মুর্শিদাবাদ
অপসরা ফিউচার জেনিক ইন্সটিটিউটের বার্ষিক অনুষ্ঠান ও অভিভাবক সভা।
আনারুল হক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৫০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ১২:৫০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
নতুন সুশিক্ষা প্রতিষ্ঠানের চিত্র, যেখানে নিয়মিত বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি প্রতি বছর অভিভাবকদের নিয়ে মতামত বিনিময়ের আলোচনা সভাও করা হয়।
নতুন শিক্ষা প্রতিষ্ঠান হলেও পড়াশোনা হয় উন্নত মানের।
সাগরদিঘী ও রঘুনাথগঞ্জ ব্লকের মধ্যেবর্তী এলাকার জাতীয় সড়কের পাশে প্রসাদপুর দাসপাড়ায় এই অপসরা ফিউচার জেনিক ইন্সটিটিউট টি রয়েছে, এতি শিগগিরই আপনার বাচ্চার ভর্তির জন্য যোগাযোগ করুন আপনার সন্তান কে সুশিক্ষিত গড়ে তুলতে।
অপসরা ফিউচার জেনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীগণের বিশেষ আকর্ষণীয় বৈশিষ্ট্য অল্প সময়ে অক্ষরজ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কুরআন উল কারীম বিশুদ্ধ ভাবে শিক্ষাদান, বাংলার পাশাপাশি আরবী ও ইংরেজি ভাষার প্রতি বিশেষ গুরুত্ব রয়েছে।
ক্লাসে পড়া ক্লাসেই মুখস্থ করানোর ব্যবস্থাপনা ও মাসিক পরিক্ষার মাধ্যমে পাঠের মান যাচাই করা হয়, নিজস্ব খোলার মাঠ ও বিনোদনের ব্যবস্থা সহ ২৪ ঘন্টা বিশেষ নজরদারি রয়েছে।
