জয়জিতের ‘রঙিন জীবন’ নিয়ে তোপ শ্রেয়ার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:০৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০২:০৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
ডিসেম্বরে আইনি বিচ্ছেদের পর অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তাঁর প্রাক্তন স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবনের শেষে আলাদা হওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে শ্রেয়ার অভিযোগ, দাম্পত্যে অবহেলা ও অসদাচরণের কারণেই তাঁকে বাড়ি ছাড়তে হয়েছিল। তাঁর দাবি, জয়জিৎ তাঁর পোষ্য কুকুরের দায়িত্বও নেননি এবং গত আড়াই বছর ধরে কোনও খোঁজ রাখেননি।
শ্রেয়া জানান, তাঁদের প্রাপ্তবয়স্ক ছেলে যশোজিৎ নিজ সিদ্ধান্তে দাদু-দিদার সঙ্গে থাকছে এবং সপ্তাহান্তে মায়ের সঙ্গে সময় কাটায়। তিনি আরও বলেন, সংসার টিকিয়ে রাখার শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন, কিন্তু এক পর্যায়ে তা সম্ভব হয়নি। অন্য দিকে, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে প্রকাশ্যে মন্তব্য করতে অনিচ্ছুক। তাঁর বক্তব্য, তিনি ‘কাদা ছোড়াছুড়ি’ চান না এবং কে ঠিক, কে ভুল তা ভবিষ্যতেই স্পষ্ট হবে।
