সোমবার   ৩১ আগস্ট ২০২৬   ভাদ্র ১৬ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মনিগ্রাম পাওয়ার প্রোজেক্টে হুঁশিয়ারি তৃণমূলের

আনারুল হক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৫ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ১০:৩৫ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

মনিগ্রাম পাওয়ার প্রোজেক্টে বিক্ষোভের হুঁশিয়ারি তৃণমূলের

 

সাগরদিঘী, ৫ ফেব্রুয়ারি :

গত ৩০ জানুয়ারি শুক্রবার জঙ্গিপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নূরে মেহেবুব আলমের নেতৃত্বে একাধিক দাবি নিয়ে সাগরদিঘীর মনিগ্রাম পাওয়ার প্রোজেক্টের জেনারেল ম্যানেজারের কাছে গণডেপুটেশন জমা দেওয়া হয়। সেই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ ও মনিগ্রাম এলাকার বহু স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

সেদিন পাওয়ার প্রোজেক্ট কর্তৃপক্ষের তরফে দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে দাবি করেন নূরে মেহেবুব আলম। তবে সেই ঘটনার পর আজ, ৫ ফেব্রুয়ারি, প্রোজেক্টের জেনারেল ম্যানেজারের কথামতো লিখিত দাবি-দাওয়ার তালিকা জমা দিতে গেলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন—এমন অভিযোগ তুলেছেন জেলার সাধারণ সম্পাদক।

এই প্রসঙ্গে নূরে মেহেবুব আলম বলেন,

“সাগরদিঘী এলাকার মানুষের ন্যায্য অধিকারের জন্য আমাদের লড়াই চলবে। এখানে গরিবের হক মারা চলবে না। প্রতিটি ল্যান্ড লুজারকে কাজ দিতে হবে। শুধু বহিরাগতরা কেন কাজ করবে? স্থানীয় মানুষের কথাও ভাবতেই হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি-দাওয়াগুলিকে মান্যতা না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

এই ঘটনাকে কেন্দ্র করে মনিগ্রাম পাওয়ার প্রোজেক্ট এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।