ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৫:০৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান—এই সিদ্ধান্তের কথা প্রথমবার প্রকাশ্যে জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইসলামাবাদে ফেডারেল ক্যাবিনেটের বৈঠকে তিনি বলেন, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ভেবেচিন্তেই নেওয়া হয়েছে। যদিও খেলায় রাজনীতি না থাকার কথা উল্লেখ করেন তিনি, তবু সরকারের অবস্থান স্পষ্ট—ভারতের মুখোমুখি হবে না পাকিস্তান। গ্রুপ পর্বে অন্য দলগুলির বিরুদ্ধে খেললেও ভারত ম্যাচ নিয়ে এখনও অনড় পাকিস্তান সরকার।
