বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সাজঘরে অর্শদীপ–তিলক বিতর্ক?

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

বিশ্বকাপের আগে ভারতীয় দলের সাজঘরে অশান্তির জল্পনা তৈরি করল একটি ভাইরাল ভিডিও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পর দেখা যায়, অর্শদীপ সিংহ সাজঘরে ভিডিও তুললে তাতে আপত্তি জানান তিলক বর্মা। অনুমতি ছাড়া ভিডিও করার প্রশ্ন তোলেন তিনি। তবে পরে জানা যায়, ঘটনাটি নিছক রসিকতা। অর্শদীপ ও তিলকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আগের ভ্লগ উপস্থিতিই সেই ইঙ্গিত দিচ্ছে।