মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডিএ বাড়ল, বাজেটে ভোটমুখী চমক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ভোটের মুখে রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে একাধিক জনমুখী ঘোষণা। সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৪ শতাংশ বাড়ানো হয়েছে। একই সঙ্গে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে উপভোক্তাদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর ঘোষণা। সিভিক ভলান্টিয়ার, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষাবন্ধুদের ভাতাও বৃদ্ধি পেয়েছে। মাধ্যমিক পাশ বেকারদের জন্য ‘বাংলার যুব সাথী’ নামে নতুন ভাতা প্রকল্প চালুর কথা জানানো হয়েছে। মোট ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।