আমেরিকায় জয়শঙ্করের বাণিজ্য বৈঠক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:০৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:০৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তিতে সমঝোতার পর ওয়াশিংটনে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাজস্ব সচিব স্কট বেসেন্টের সঙ্গেও তাঁর আলোচনা হয়। বৈঠকে বাণিজ্যচুক্তি পরবর্তী সহযোগিতা, শক্তিক্ষেত্র, প্রতিরক্ষা, প্রযুক্তি ও দুর্লভ খনিজ সম্পদ নিয়ে কথা হয়। জয়শঙ্কর জানান, দুই দেশের অর্থনৈতিক অংশীদারি এখন আরও কৌশলগত পর্যায়ে পৌঁছেছে।
