বুধবার   ২৭ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বালোচিস্তানে নারী আত্মঘাতী হামলা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:০৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার দাবিতে আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে বালোচ নারী ফিদায়েঁরা। সাম্প্রতিক আত্মঘাতী হামলায় অন্তত ১০০ পাক জওয়ানের মৃত্যুর দাবি করেছে বালোচ বিদ্রোহীরা। প্রকাশ্যে এসেছে দুই মহিলা আত্মঘাতী যোদ্ধার ছবি, যাঁদের একজন ২৪ বছরের আসিফা মেঙ্গাল। বিশেষজ্ঞদের মতে, ভয় ও সর্বোচ্চ ক্ষয়ক্ষতি তৈরির কৌশল হিসেবেই নারী ফিদায়েঁদের ব্যবহার বাড়ছে। পাক সরকারের দাবি, নারীদের প্ররোচিত করা হচ্ছে, যদিও বালোচ বিদ্রোহীদের বক্তব্য—স্বাধীনতার লক্ষ্যে স্বেচ্ছায় জীবন দিচ্ছেন তাঁরা।