মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাম চরিত্রে রণবীর–মহেশ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৫:৫১ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

বড়পর্দায় রামচন্দ্রের চরিত্রে ফুটে উঠতে দুই অভিনেতার কড়া প্রস্তুতির কথা উঠে এসেছে। ‘রামায়ণ’ ছবির জন্য রণবীর কপূর গত বছর থেকেই মদ ও মাংস ত্যাগ করে শারীরিক-মানসিক প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে এসএস রাজামৌলির ‘বারাণসী’ ছবিতে রামরূপে ধরা দিতে মহেশ বাবু ছয় মাস ধরে মার্শাল আর্ট কালারিপায়াত্তু শিখেছেন এবং ষাঁড়ের পিঠে চড়ার দৃশ্যের জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর কথায়, রাম হয়ে ওঠা শুধুই অভিনয় নয়, একটি সম্পূর্ণ যাপন।