বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বৃষ্টি ও বয়কটে বিপদে পাকিস্তান

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৫:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আরও সমস্যায় পড়তে পারে পাকিস্তান। শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে ভারতের বিরুদ্ধে না খেললে তারা কোনও পয়েন্ট পাবে না, পাশাপাশি নেট রানরেটও মারাত্মকভাবে কমে যাবে। তার উপর গ্রুপের অন্য ম্যাচগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকায় পয়েন্ট ভাগাভাগির আশঙ্কা রয়েছে। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে সলমন আলি আঘারাদের জন্য। ভারত ম্যাচের বয়কটের থেকেও এখন শ্রীলঙ্কার আবহাওয়াই পাকিস্তানের সবচেয়ে বড় ‘শত্রু’ হয়ে উঠেছে।