রোববার   ২৬ এপ্রিল ২০২৬   বৈশাখ ১৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অনিল গোষ্ঠী তদন্তে ভর্ৎসনা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৫:৪০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

অনিল অম্বানীর রিলায়্যান্স এডিএজি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্তে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সিবিআই ও ইডিকে চার সপ্তাহের মধ্যে নতুন স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। প্রায় ৪০ হাজার কোটি টাকার ব্যাঙ্কিং ও কর্পোরেট জালিয়াতির অভিযোগে তদন্তে অযৌক্তিক দেরির কোনও ব্যাখ্যা নেই বলে মন্তব্য করেছে বেঞ্চ। তদন্তে বিলম্বে অভিযুক্ত দেশ ছাড়তে পারেন—এই আশঙ্কাও আদালতে জানানো হয়েছে।