অনলাইন গেমে আসক্তি, তিন বোনের মৃত্যু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৫:২৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
অনলাইনে গেম খেলা নিয়ে বাবা–মায়ের আপত্তির জেরে চরম পরিণতি। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে বহুতল আবাসনের ১০তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে তিন নাবালিকা বোনের। মৃতদের বয়স যথাক্রমে ১২, ১৪ ও ১৬ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনই দীর্ঘদিন ধরে অনলাইন টাস্ক-ভিত্তিক গেমে আসক্ত ছিল। মঙ্গলবার রাতে গেম খেলা নিয়ে পরিবারের সঙ্গে অশান্তির পরেই ঘটনাটি ঘটে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনাই বলে মনে করছে পুলিশ; তদন্ত চলছে।
