বুধবার   ২৭ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

এসআইআর শুনানি, নোটিস কমিশনকে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৫:১৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের আবেদনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাও একসঙ্গে শুনল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এজলাসে উপস্থিত থেকে মমতা বলেন, এসআইআর প্রক্রিয়া কার্যত প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার হাতিয়ার হয়ে উঠেছে। নামের বানান বিভ্রাট, বিয়ের পর পদবি বদল বা ঠিকানা পরিবর্তনের কারণে লক্ষ লক্ষ মানুষকে হয়রানির অভিযোগ ওঠে।

শীর্ষ আদালত জানায়, সামান্য ভুলে কোনও ভোটারকে বাদ দেওয়া যাবে না এবং নির্বাচন কমিশনকে আরও সংবেদনশীল হতে হবে। বিএলও-র সই ছাড়া নথি বৈধ নয় বলেও স্পষ্ট করা হয়। আগামী সোমবার ফের শুনানি হবে।