সোমবার   ২৭ জুলাই ২০২৬   শ্রাবণ ১১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বেহালায় কোটির চুরি, কলেজ পড়ুয়া ধৃত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:২০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৪:২০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

বেহালা সরশুনায় প্রতিবেশীর ফাঁকা ফ্ল্যাট থেকে ২৬ লক্ষ টাকা নগদ-সহ প্রায় কোটি টাকার সোনার গয়না চুরির অভিযোগে গ্রেফতার এক কলেজ পড়ুয়া। ধৃতের নাম হর্ষবর্ধন সাউ। পুলিশ জানায়, জানুয়ারির ১৯–২৩ তারিখের মধ্যে পরিবারের বাইরে থাকার সুযোগ নিয়ে তালা ভেঙে চুরি করা হয়। চুরি করা টাকা গোনার জন্য অনলাইনে মেশিনও কেনা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার সঙ্গে ধৃতের বান্ধবীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে