বুধবার   ২৭ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

টোটো উল্টে আহত পরীক্ষার্থী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৪:০১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে টোটো উল্টে আহত হলো দুই পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে ডুয়ার্সের চালসা–মেটেলি রাজ্য সড়কের চালসা রেলগেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, মেটেলি থেকে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত অনন্যা তালুকদার ও মৃত্তিকা মজুমদার—দু’জনেই মেটেলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। অনন্যাকে প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। গুরুতর আহত মৃত্তিকার পরীক্ষা হাসপাতালেই নেওয়ার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছয় পুলিশ ও পরীক্ষাকর্তব্যরত কর্মীরা।