মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আন্ডারওয়ার্ল্ড ফোনে প্রীতি জ়িন্টা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ০৪:২৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার

বলিউডে অপরাধ জগতের যোগ নিয়ে বিতর্কের সময় প্রীতি জ়িন্টা স্বীকার করেছিলেন, আন্ডারওয়ার্ল্ড থেকে তিনি ফোন পেয়েছিলেন। অভিনেত্রীর দাবি, তাঁর কাছে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়া হয়। সেই ফোনটি দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ছোটা শাকিলের তরফে এসেছিল বলে অভিযোগ। প্রীতি রাজি না হওয়ায় তাঁকে ভয় দেখানো হয় বলেও জানা যায়। সেই সময়ই তাঁর নামে বিকৃত ও অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ ওঠে। একই পর্বে সলমন খানের সঙ্গে সম্পর্ক নিয়েও গুজব ও অডিয়ো টেপ বিতর্ক তৈরি হয়েছিল, যা দু’জনেই নাকচ করেন।