সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ১৯ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

SIR তৃণমূল নেতা টিংকুর

কমিশন- বিজেপির বিরুদ্ধে অভিযোগ

গোলাম হাবিব মোস্তফা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪১ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ১০:৪১ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার

এস.আই.আর হিয়ারিং-এ হাজির তৃণমূল নেতা টিংকু রহমান বিশ্বাস, কমিশন ও বিজেপির বিরুদ্ধে হয়রানির অভিযোগ

 

গোলাম হাবিব মোস্তফা | মোথাবাড়ি | ২৮ জানুয়ারি

এস.আই.আর (Special Intensive Revision) সংক্রান্ত হিয়ারিং-এ এবার ডাক পেলেন তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক তথা কালিয়াচক–২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি টিংকু রহমান বিশ্বাস। বুধবার তিনি প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে মোথাবাড়ি হাইস্কুলে নির্ধারিত হিয়ারিং কেন্দ্রে হাজির হয়ে শুনানিতে অংশগ্রহণ করেন।

হিয়ারিং-এ অংশ নিলেও এস.আই.আর প্রক্রিয়াকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেতা। তিনি নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সরব হন। পাশাপাশি বিজেপি নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারিও দেন তিনি।

এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

তৃণমূল নেতা টিংকু রহমান বিশ্বাসের বক্তব্য “এস.আই.আর-এর নামে পরিকল্পিতভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। এর পিছনে বিজেপি ও নির্বাচন কমিশনের একাংশের মদত রয়েছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। বিজেপি নেতাকর্মীদের সতর্ক করছি—মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেললে তার জবাব দেওয়া হবে।”

 বিজেপি নেতা নিবারণ ঘোষের পাল্টা বক্তব্য “কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এস.আই.আর সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়ম মেনেই চলছে। তৃণমূলের নেতা বিষয়টি নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে উল্টোপাল্টা কথা বলছেন। এতে কোনও কাজ হবে না।”

এস.আই.আর হিয়ারিংকে কেন্দ্র করে কালিয়াচক ও মোথাবাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।