বিরিয়ানি দোকান ঘিরে তাণ্ডব
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ০৬:০৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার
হাওড়ার টিকিয়াপাড়ায় একটি বিরিয়ানি দোকানকে কেন্দ্র করে রবিবার রাতে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মত্ত অবস্থায় দুই যুবকের সঙ্গে দোকানদারের বচসা থেকে মারামারি শুরু হয়। পরে ইটবৃষ্টি ও বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজন জখম হন, ভাঙচুর হয় একাধিক বাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র্যাফ নামানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
