বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

১৫ কোটির লগইন তথ্য ফাঁস

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:১২ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৪:১২ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার

বিশ্বজুড়ে বড়সড় সাইবার বিপর্যয়। জিমেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স-সহ একাধিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মের প্রায় ১৪ কোটি ৯০ লক্ষ ব্যবহারকারীর লগইন আইডি ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে। সাইবার নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলারের দাবি, একটি ৯৬ জিবির অসুরক্ষিত ডেটাবেস থেকে এই তথ্য ফাঁস হয়েছে। তালিকায় রয়েছে সরকারি ডোমেন যুক্ত অ্যাকাউন্টও।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই তথ্য ব্যবহার করে ব্যাঙ্কিং জালিয়াতি ও ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি রয়েছে। ব্যবহারকারীদের অবিলম্বে পাসওয়ার্ড বদল ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালুর পরামর্শ দেওয়া হয়েছে।