হাসনাবাদে পরীক্ষার্থীর রহস্যমৃত্যু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৪:৪১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদে। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের লোকজন বাড়িতে ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। বহু ডাকাডাকির পর সাড়া না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম রিনি ধারা। পরিবার সূত্রে জানা গেছে, পড়াশোনায় সে ভাল ছিল এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ মানসিক চাপের কথাও পরিবারের জানা ছিল না। তাই এই মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, এটি আত্মহত্যা নাও হতে পারে, অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হোক। ঘটনার খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা
